বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। দলে নতুন ডাক পেয়েছেন লেগ স্পিনার টড অ্যাস্টল।এই লেগ স্পিনারকে জায়গা করে দিতে দল থেকে বাদ পড়েছে স্পিনার এজাজ প্যাটেল।
আগামী বৃহস্পতিবার হ্যামিল্টনে শুরু হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট। এই টেস্টে বরাবরের মতোই নিউজিল্যান্ড দলের নেতৃত্ব দেবে অভিজ্ঞ ব্যাটসম্যান কেন উইলিয়ামসন।
টেস্টের নিউ জিল্যান্ড দল: কেন উইলিয়ামসন (অধিনায়ক), টড অ্যাস্টল, ট্রেন্ট বোল্ট, কলিন ডি গ্র্যান্ডহোম, ম্যাট হেনরি, টম ল্যাথাম, হেনরি নিকোলস, জিত রাভাল, টিম সাউদি, রস টেইলর, নিল ওয়েগনার, বিজে ওয়াটলিং, উইল ইয়ং।