সময়টা একদম ভালো যাচ্ছে না বার্সেলোনার। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগে অলিম্পিক লিওনের সঙ্গে গোলশূন্য ড্র করেছে জায়ান্ট ক্লাব বার্সেলোনা। পুরো ম্যাচ জুড়ে একের পর এক আক্রমণ করেছে লিওনেল মেসির বার্সেলোনা। কিন্তু কাঙ্খিত লক্ষ গোলের দেখা পাইনি।
পুরো ম্যাচে মেসিকে আটকানোর অভিজ্ঞতা থেকে অলিম্পিক লিওনের ডিফেন্ডার মার্সেলো ফিলহো মনে করেন মেসির থেকে এমবাপেকে আটকানো বেশি কঠিন।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর প্রথম লেগের ম্যাচে শেষে তিনি সাংবাদিকদের জানান, ‘আমি সাম্প্রতিক সময়ে যাদের বিপক্ষেই খেলেছি তারা সকলেই অনেক উঁচু মানের খেলোয়াড়। কাইলিয়ান এমবাপের বিপক্ষে এ মৌসুমে খেলাটা একদমই সহজ ছিলো না। সে আমাকে অনেক বেশি খাটিয়েছে। সে তুলনায় মেসি খুব বেশি ভালো খেলেনি মঙ্গলবারে ম্যাচে। কিন্তু কাইলিয়ান এমবাপে তার অসাধারণ স্পিড, পজিশনিং এবং মুখোমুখি লড়াইয়ে আমাকে অনেক বেশি ভুগিয়েছে। আমার কাছে কাইলিয়ান এমবাপেকে আটকানোই সবচেয়ে বেশি কঠিন।’
কাইলিয়ান এমবাপের উজ্জ্বল ভবিষ্যতের ব্যাপারেও বেশ আশাবাদী মার্সেলো ফিলহো। তার মতে, ‘এখন আমি মনে করি খুব শীঘ্রই বিশ্বের সের তারকা হয়ে যাবে কাইলিয়ান এমবাপে। তবে মেসি-রোনালদোর সঙ্গে তুলনা করলে এখনো তাকে বেশ কিছু জায়গায় উন্নতি করতে হবে। কিন্তু সে খুব দ্রুতই শিখছে এবং শিখতে পারে।’