নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্ট বাজে ভাবে হেরেছে বাংলাদেশ। এমন হাড়ের পিছে অন্যতম বড় কারণ সকলের ব্যাটিং ব্যার্থতা। তবে দেশের অন্যতম সেরা এবং নির্ভরযোগ্য ব্যাটসম্যান মুশফিকুর রহীম দলে থাকলে চিত্রটা হতে পারতো অন্যরকম। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ চলাকালীন চোট পেয়ে ছিটকে যান মুশফিক। এই কারণে খেলতে পারেনি প্রথম টেস্ট।

পাজরের ইনজুরি এখনো পুরোপুরি সেরে উঠেন নি মুশফিকুর রহীমের। এই কারণে মুশফিক দ্বিতীয় টেস্টে কিংবা সিরিজের শেষ টেস্ট ম্যাচ খেলতে পারবে কিনা নিশ্চিত নয় টাইগার কোচ স্টিভ রোডস।

আজ (বুধবার) অনুশীলন শেষে বাংলাদেশ দলের প্রধান কোচ স্টিভ রোডস মুশফিকুর রহীম প্রসঙ্গে জানান, ‘ইনজুরিতে পড়ার পর আজকেই প্রথমবারের মতো ব্যাট হাতে নিল মুশফিক। আমরা টেনিস বল, রাবার বল এবং ক্রিকেট বল দিয়ে চেষ্টা করেছি।

কিন্তু যখনই ক্রিকেট বলে খেলতে গেল, সে লিগামেন্টের আশপাশে তিক্ত ব্যথা অনুভব করেছে। সত্যি বললে দ্বিতীয় ম্যাচে পুরোপুরি অনিশ্চিত সে। তবে ভালো খবর হলো তৃতীয় ম্যাচে সে খেলবেই। আশা করছি এর মাঝে আর কোনো সমস্যা দেখা দেবে না।’

স্টিভ রোডস আরো বলেন, ‘নিউজিল্যান্ডে আমরা মোটেও আদর্শ পরিস্থিতিতে নেই। তবে প্রথম ম্যাচে সৌম্যকে ভালো করতে দেখে ভালো লেগেছে।