ইংল্যান্ড বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে টিম অস্ট্রেলিয়া। ১৫ সদস্যের এই স্কোয়াড জায়গা পেয়েছে বল টেম্পারিংয়ের দায়ে নিষিদ্ধ হওয়া স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নার। এই দুইজন ফিরলেও দলে জায়গা পাননি পিটার হ্যান্ডসকম ও জশ হ্যাজলউডের মতো তারকা প্লেয়ার। স্টিভ স্মিথ ও ডেভিড ওয়ার্নার দলে জায়গা পাওয়া নিয়ে অস্ট্রেলিয়ার নির্বাচক ট্রেভর হনস বলেন, “দুজনেই (স্মিথ এবং ওয়ার্নার) বিশ্বমানের ক্রিকেটার। আইপিএলে তাদের ভালো ফর্ম দেখাটা পরিতৃপ্তের।”

একনজরে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াড : অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), জেসন বেহেনড্রফ, অ্যালেক্স ক্যারে (উইকেটরক্ষক), উসমান খাজা, নাথান কোল্টার-নাইল, প্যাট কামিন্স, নাথান লায়ন, শন মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, ঝাই রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, ডেভিড ওয়ার্নার এবং মার্কাস স্টয়নিস।