আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ এর জন্য তারকা ব্যাটসম্যান ফাফ ডু প্লেসিসকে অধিনায়ক করে আজ (১৮ এপ্রিল) জমকালো এক আয়োজনের মাধ্যমে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড। ইংল্যান্ড বিশ্বকাপের দল ঘোষণার মাধ্যমেই এত দিন ধরে চলে আশা দল নির্বাচনের কোটা পদ্ধতি অনুসরণ করার পথ থেকে সরে আসলো টিয়া ক্রিকেট বোর্ড।
বেশ শক্তিশালী দল ঘোষণা করেছে আইসিসির ওডিআই র্যাঙ্কিংয়ের ৪ নম্বরে থাকা দলটি। এই দলের ব্যাটিং লাইন-আপে যথাক্রমে থাকছে কুইন্টন ডি, হাশিম আমলা, ফাফ ডু প্লেসিস, জেপি ডুমিনি, ডেভিড মিলারের মতো তারকা প্লেয়ার। সেই সাথে বোলিং আক্রমণে আগুন ঝরানোর জন্য কাগিসো রাবাদা, ইমরান তাহির, ডেল স্টেইনতো আছেই।
দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াড: ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), এইডেন মারক্রাম, ডেভিড মিলার, র্যাসি ভ্যান ডার ডুসেন, তাবরেজ শামসি, হাশিম আমলা, জেপি ডুমিনি, ইমরান তাহির, কাগিসো রাবাদা, এন্ডিলে ফেহলুকওয়ায়ো, ডুয়াইন প্রিটোরিয়াস, অ্যানরিচ নর্টজে, ডেল স্টেইন, লুঙ্গি এনজিডি।