এবারের বিশ্বকাপ হবে রান বন্যার বিশ্বকাপ এই আশঙ্কা বিশ্বকাপ শুরু হবার অনেক আগে থেকেই করা হচ্ছিলো। বিশ্বকাপ শুরু হবার পরে সেই আশঙ্কার প্রমানও মিলেছে। এই যেমন অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশের ম্যাচটিতে মোট রান হয়েছে ৭১৪। সাধারণত ইংল্যান্ডের এই ধরণের উইকেটে বোলার দেড় করার থাকেনা কিছুই। তাই একজন বোলার হিসাবে এই ধরণের উইকেটের সমালোচনা করেছে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার জাসপ্রিত বুমরাহ।
এই ধরণের উইকেটের উপর বিরক্তি প্রকাশ করে জাসপ্রিত বুমরাহ বলেন, ‘ইংল্যান্ডের উইকেট সবগুলো ফ্ল্যাট। আমার মনে হচ্ছে ইংল্যান্ডই বোধহয় একজন বোলারের জন্য সবচেয়ে বিব্রতকর জায়গা। এখানে কোনো সহায়তা পাওয়া যাচ্ছে না। আকাশে মেঘ দেখে আপনি হয়ত ভাবছেন বল সুইং করবে। কিন্তু তা মোটেও হবে না; নির্ভর করবে আপনার নিখুঁত বোলিংয়ের উপর।’
ইংল্যান্ডের উইকেট কিভাবে বল করতে হয় এই ব্যাপারে বুমরাহ জানান, ‘আমরা নিখুঁত বল করার চেষ্টা করি। ইংল্যান্ডের উইকেটের কথা আমাদের বল করার সময় মাথায় রাখতে হয়। ভালো বল করলে পরিবেশের সহায়তা কাজে আসতে পারে।’