এক বছর না খেলে আবারো ওয়ানডে সেরা অলরাউন্ডার হলেন সাকিব। তবে এজন্য ধন্যবাদ দেবার দাবিদার মোহাম্মদ হাফিজ। তার খারার পারফরমেন্সে ধরুণ সাকিব উঠে এসেছে দ্বিতীয় থেকে একে। বাংলাদেশ জাতীয় দলের আসন্ন জিম্বাবুয়ে সফরের জন্যে সাকিব আল হাসান ফিট হচ্ছেন। গত বছরের নভেম্বর থেকে সাকিব পায়ের ইনজুরির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাহিরে আছেন। ক্রিকেট বোর্ডের একাডেমি কোচ স্টুয়ার্ট কারপিননের তত্তাবধানে একাডেমি মাঠে সাকিব রানিং শুরু করেন। মিরপুর একাডেমি মাঠে রানিং করার পর সাকিব বলেন, আমি আশা করছি আমি জিম্বাবুয়ে সফরের আগেই ফিট হয়ে যাবো। রানিং করা শুরু করেছি এবং পায়ে কোন ব্যথা অনুভব হচ্ছে না।”