ইনজুরি থেকে ফিরে আসা সাকিব ফিটনেস পরীক্ষায় সফল হওয়ায় আগেই বোঝা যাচ্ছিল সাকিবের অনুপ্রবেশ হচ্ছে এই সফরে। সাকিবকে স্কোয়াডে রেখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ১৫ সদস্যের টেস্ট দল ঘোষণ করলো। শুক্রবার বিসিবির মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিকভাবে বিসিবি এ ঘোষণা দেন।
টেস্ট দলে ফিরছেন সাকিব আল হাসান,শাহরীয়ার নাফীস,এনামুল জুনিয়র এবং সাজেদুল ইসলাম। শ্রীলংকা সফরে থাকা খেলোয়াড়দের মধ্যে বাদ পড়েছেন ইলিয়াস সানী এবং মার্শাল আইয়ুব।
টেস্ট স্কোয়াড: মুশফিকুর রহিম( অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ অধিনায়ক),তামিম ইকবাল, শাহরিয়ার নাফীস, জহুরুল ইসলাম, মোহাম্মদ আশরাফুল, সাকিব আল হাসান, নাসির হোসেন, মমিনুল হক, এনামুল হক জুনিয়র, সোহাগ গাজী, রুবেল হোসেন, সাহাদাত হোসেন, রবিউল ইসলাম, সাজেদুল ইসলাম।