জিম্বাবুইয়ের বিরুদ্ধে আজ হারারেতে প্রথম টেস্ট খেলতে নামবে সফরকারী বাংলাদেশ। টেস্টের মতো ওয়ানডে সিরিজেও তাঁকে পাওয়া যাবে না। বিসিবি একটি সূত্রে এমনই আভাস মিলেছে। বিপিএলে ডান পায়ের গোড়ালির হাড়ে ব্যথা পেয়েছেন মাশরাফি। এরপর শ্রীলঙ্কা সফরে যেতে পারেননি। আবার জিম্বাবুইয়ে সফরেও তাঁর যাওয়া হচ্ছে না। বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, ‘ইনজেকশন দেয়া হয়েছে। কিন্তু ব্যথা এখনও কমেনি। গতকাল (মঙ্গলবার) পর্যন্ত উন্নতি সন্তোষজনক না। গাণিতিক ভাষায় বললে, ৮০ ভাগ উন্নতি হয়েছে। ব্যথা কমেছে। আর ২০ ভাগ ব্যথা কমা বাকি আছে। আমরা নির্বাচকদের সঙ্গে কথা বলেছি, উনারা বলেছেন আরও চার পাঁচ দিন সময় নিয়ে দেখার জন্য। এরপর সিদ্ধান্ত নেয়া হবে। এ কয়েকটা দিন খুবই গুরুত্বপূর্ণ। যদি এমনও হয় তার ব্যথা শতভাগ ঠিক হয়নি। তাহলে কোন ধরনের ঝুঁকি নেয়া যাবে না।”