শুক্রবার থেকে শুরু হতে যাওয়া প্রথম ম্যাচ থেকেই মূল একাদশে রুবেলকে পাওয়া যাচ্ছে না। তবে মুশফিক শিবিরে আঘাত হানছে ইনজুরি সমস্যা। নতুন করে যুক্ত হয়েছে পেসার রুবেলের জল বসন্ত।  এর আগে পেসার মাশরাফিও ইনজুরিতে আক্রান্ত হওয়ায় তাকেও বাহিরে রেখেছে নির্বাচক প্যানেল। দ্বিতীয় টেস্টে কাধের চোটের কারণে মাঠের বাহিরে থাকে।  টেস্ট শুরুর সময় জল বসন্তকে আক্রান্ত হন রুবেল। ম্যানেজার তানজিব আহসান সাদ রুবেলের অসুস্থতা নিয়ে বলেন, আমরা রুবেলকে এখনই দেশে ফেরত পাঠাতে পারছি না।  জল বসন্ত ছোয়াছে রোগ। ” রুবেলের অসুস্থতায় জিম্বাবুয়েতে চার পেসার রয়েছে। রবিউল ইসলাম,জিয়াউর রহমান,সাজিদুল ইসলাম এবং শফিউল ইসলাম।