প্রথম ম্যাচে জয়ী বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ঘুরে দাড়িয়েছে জিম্বাবুয়ে। তাইতো বুলাওয়েতে সিরিজের তৃতীয় ম্যাচটি বাংলাদেশ ও জিম্বাবুয়ের জন্যে শিরোপা নির্ধারণী ম্যাচে রূপ নিয়েছে।  ওয়ানডে সিরিজের শুরুটা ভালোমতো করে টাইগাররা ১২১ রানের জয় পায় মুশফিক বাহিনী। কিন্তু দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাড়ায় স্বাগতিকেরা। তবে সিরিজ নির্ধারণী আজকের ম্যাচে জিম্বাবুয়েকে এগিয়ে রাখছেন বিশ্লেষকরা। শেষ ছয় ম্যাচের প্রথম জয় পেয়েছে জিম্বাবুয়ে দল। অন্যদিকে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা ধারাবাহিক ভাবে ব্যার্থ! মিডল অর্ডারে আক্মাত্র নাসির সারা আর কেও নিয়মিত রান পাচ্ছে না। তাইতো শেষ ম্যাচ জয়ের জন্যে তামিম,আশরাফুল,মুশফিকুর রহিমকে ব্যাটের ঝলক দেখাতে হবে। বাংলাদেশ সময়ে দুপুর ১ টায় বুলাওয়ে মাঠে খেলা অনুষ্ঠিত হবে।

শেষ খবর পাওয়া পর্যন্তঃ

জিম্বাবুয়ে টসে জয়লাভ করে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে আমন্ত্রন জানায়। বাংলাদেশ ৫০ ওভারে ৯ উইকেটে ২৪৭ রান সংগ্রহ করেছে। বাংলাদেশের পক্ষে মাহমুদুল্লাহ রিয়াদ ৭৪ বলে ৭৫, নাসির ৭৩ বলে ৬৩ রান করেন।