ভূটানে অনুষ্ঠিতব্য কিংস কাপে অংশগ্রহণের জন্যে বাংলাদেশ থেকে যেকোনো  দুটি ক্লাবকে আমন্ত্রণ জানিয়েছে ভূটানের ফুটবল ফেডারেশন। বাংলাদেশ ছাড়াও ভারত ও পাকিস্তান থেকে দুটি করে ক্লাবকে খেলায় অংশগ্রহণের জন্যে আমন্ত্রণ জানানো হয়েছে। জুলাই মাসের শেষ দিকে আট দলের কিংস কাপের লড়াই অনুষ্ঠিত হবে।  তবে বাংলাদেশ থেকে কোন দুটি ক্লাব অংশগ্রহণ করবে তা নিশ্চিত করতে শিগগিরই ক্লাবগুলোর সাথে আলোচনায় বসবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন(বাফুফে)। এরই মধ্যে মোহামেডান ক্লাব খেলার আগ্রহ প্রকাশ করে বাফুফে বরাবর চিঠি দিয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল এক লাখ এবং রানর্সআপ দল ৮০ হাজার ভুটানি রূপি প্রাইজ মানি পাবে। তবে প্রত্যেক দল অংশগ্রহণ অনুদান পাবে এক লাখ রূপি করে। টুর্নামেন্ট চলাকালে খেলোয়াড় এবং ক্লাব কর্মকর্তাদের থাকা-খাওয়ার সুবিধাও প্রদান করবে টূর্ণামেন্ট আয়োজক কমিটি।