শনিবারের প্রস্তুতি ম্যাচে গুয়াতেমালার বিরুদ্ধে হ্যাটট্রিক করেন মেসি। ম্যাচে গুয়াতেমালাকে ৪-০ গোলে হারায় আর্জেন্টিনা। মেসি ছাড়া অপর গোলটি করেন ফার্নান্ডেজ। ইনজুরি থেকে কাটিয়ে উঠে মূল একাদশে জায়গা পেয়ে দলের সাথে জয় নিয়ে মাঠ ছাড়েন বিজয়ীয় বেশে। গেল আন্তর্জাতিক তিনটি ম্যাচই জয়ের দেখা পায়নি আলেক্সা সাবেলার শীর্ষরা। মেসির এই হ্যাটট্রিকে তিনি ম্যারাডোনাকে পিছনে ফেলে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন। জাতীয় দলের জার্সি গায়ে ৩৫ গোল করে হান্নান ক্রেসপোকের সাথে দ্বিতীয় স্থানে রয়েছে মেসি। ৫৬ গোল করা বাতিস্তুতা রয়েছে সবার উপরে।