আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করলো আফগানিস্তান। ৩৮তম দেশ হিসেবে আফগানিস্তান আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করলো। আইসিসির বার্ষিক বর্ধিত সভায় আফগানিস্তানকে সহযোগী সদস্যপদ দেবার সিদ্ধান্ত গৃহীত হয়। ক্রিকেটের উন্নয়নে আফগানিস্তানের আগ্রগতির উপর ভিত্তি করে গত বছর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আইসিসির কাছে সহযোগী সদস্যপদের মনোনয়োন পাঠায়। আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নূর মোহাম্মদ  এশিয়ান ক্রিকেট কাউন্সিলের ওয়েবসাইটে বলেন,‘আফগানিস্তান একমাত্র দেশ যারা এতো অল্প সময়ে আইসিসির সহযোগী দেশ হিসেবে সদস্যপদ লাভ করলো। ক্রিকেটের অগ্রগতিতে আফগানিস্তান বেশ ভূমিকা রেখেছে, তারই পুরষ্কার আইসিসি দিয়েছে।’ আইসিসির সহযোগী সদস্যপদ লাভ করায় আইসিসি থেকে বার্ষিক ৮,৫০,০০০ ডলার অনুদান পাবে যুদ্ধবিধস্ত দেশ আফগানিস্তান। এর আগে অবশ্য ২০০১ সাল থেকে বার্ষিক ৭,০০,০০০ ডলার অনুদান পেতো দেশটি। ২০০১ সালে আফগানিস্তান আইসিসির অ্যাফিলিয়েট সদস্যপদ লাভ করে। হংকং, কুয়েত, মালয়েশিয়া, নেপাল, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের পর অষ্টম দল হিসেবে এশিয়ান অঞ্চল থেকে সহযোগী সদস্যপদ পেল আফগানিস্তান। আইসিসি বিশ্ব টি-টোয়েন্টির গত দুটি আসরেও নজর কেড়েছে দেশটি। হামিদ হাসান ও মোহাম্মদ নবীর দুর্দান্ত পারফরমেন্স বর্তমানে বেশ আশা দেখাচ্ছে আফগানদের। পেসার হামিদ হাসান বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় আসরে খুলনার হয়ে এবং অলরাউন্ডার মোহাম্মদ নবী সিলেট রয়েলসের পক্ষে খেলেছিল। ২০১১ বিশ্বকাপের কোয়ালিফাইয়ের কাছাকাছি চলে আসলেও কানাডার কাছে শেষ মুহুর্তে হেরে যাওয়ায় আর টিকিটে পাওয়া হয়নি যুদ্ধবিধ্বস্ত দেশটির।afganistan