শনিবার লন্ডনে শেষ হয়েছে আইসিসির ২০১৩ সালের বার্ষিক সভা। ২৭ থেকে শুরু হয়ে ২৯ জুন পর্যন্ত তিন দিন চলে বর্ধিত এই সভা। সভার যৌথ সেশনে বার্ষিক প্রতিবেদন পেশ করেন এন্টিicc logo করাপসন অ্যান্ড সিকিউরিটি ইউনিট (আকসুর) চেয়ারম্যান রুনি ফ্লানাগান। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বার্ষিক সাধারণ সভায় দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে আরো জোরদার করার প্রত্যয় ঘোষণা করা হয়েছে। এছাড়া দুর্নীতিবিরোধী কর্মকান্ডকে আরো জোরদার করার লক্ষ্যে বেশ কটি প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়। ’দুর্নীতির ক্ষেত্রে আপসহীন’ এ মর্মে আইসিসি দুর্ণীতিকে রুখে দেবার প্রত্যয় ব্যক্ত করেছে। এজন্য নিজস্ব বোর্ড ও ঘরোয়া এবং আান্তর্জাতিক ক্রিকেটে যেকোন ধরণের অপরাধপ্রবণতা রোধে কিছু নিয়মনীতি প্রণয়ন ও আইনগত ধারা প্রবর্তনের সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে একমত পোষণ করে। ২০১৩ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্নীতি তদন্তের সর্বশেষ অবস্থাও বোর্ডের সামনে তুলে ধরে আকসু। এ সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষে সভাপতি নাজমুল হাসান পাপন ও সিইও নিজামউদ্দিন সুজন উপস্থিত ছিলেন। শেষ ব্যক্তবে আইসিসির প্রধান নির্বাহী ডেভিড রিচার্ডসন বলেন, “দুর্নীতির ক্ষেত্রে আমরা কোনো  ছাড় দেব না। এ ক্ষেত্রে আমরা জিরো টলারেন্স নীতি অবলম্বন করব। এছাড়াও খেলাকে দুর্নীতিমুক্ত করার লক্ষ্যে যতটুকু সামর্থ্য রয়েছে সবটুকু ব্যবহারের জন্য আমরা দৃঢ়প্রতিজ্ঞ।”