আর অল্পকিছু দিন পরেই ইংল্যান্ডে বসবে বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় এবং জমজমাট আসর ওয়ানডে বিশ্বকাপ। আসন্ন ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে সাবেক রথী-মহারথীরা নিজেদের ভবিষ্যৎবাণী দিচ্ছেন। অনেকেই আবার সরাসরি বলছেন কোন দল বিশ্বকাপে ভাল করার সম্ভাবনা বেশি। এদের কাতারে সর্বশেষ যোগ দিয়েছেন ভারতের সাবেক ওপেনার ভিরেন্দর শেবাগ। শেবাগ শুধু নিজ দেশ ভারত নিয়ে নয় কথা বলেছে বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল নিয়েই।
এক নজরে দেখে নেওয়া যাক বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল সম্পর্কে ভিরেন্দর শেবাগের অনুমান:
অস্ট্রেলিয়া: ভয়ঙ্কর
শ্রীলঙ্কা: তারা ভালো করবে
নিউজিল্যান্ড: আন্ডারডগ
ওয়েস্ট ইন্ডিজ: খুবই ভয়ঙ্কর
পাকিস্তান: আনপ্রেডিক্টেবল
দক্ষিণ আফ্রিকা: আশা করি তারা ভালো খেলবে
ইংল্যান্ড: শিরোপা জয়ের ভালো সুযোগ রয়েছে
আফগানিস্তান: নিজেদের দিনে যে কাউকে হারাতে পারে
ভারত: যদি ভালো খেলি, তাহলে যেকোনো দলকেই হারাতে পারবো
বাংলাদেশ: বাংলাদেশ দল তো বাঘ, ভালো দিনে যে কাউকে শিকার করতে পারে