আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপের বেশ কিছু ম্যাচ চলে আসতে পারে ভারতে। শুধু তাই নয়, বাংলাদেশে আইনশৃঙ্খলা নিয়ে সমস্যা না মিটলে গোটা টুর্নামেন্টেরই সরে আসার সম্ভাবনা থাকছে। লন্ডনে সদ্য সমাপ্ত আইসিসি-র বৈঠকের পর এমন সম্ভাবনাই তৈরি হয়ে গেল। কাল এই খবর প্রকাশ করেছে ভারতের কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকায়
। আনন্দবাজার প্রকাশ করেছে, ভারতে টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ২০১৬ সালে। কিন্তু ঢাকা, কক্সবাজার, সিলেট এবং চট্টগ্রাম ওপার বাংলার এই চার প্রধান কেন্দ্রে শৃঙ্খলাজনিত সমস্যা দেখা দেওয়ায় মনে করা হচ্ছে, চটজলদি সমাধান হতে পারে ভারত। কারণ হাতে আর সময় বিশেষ পড়ে নেই। সাত-আট মাস মতো বাকি। আর তার মধ্যে বাংলাদেশে সব সমস্যা মিটে যাবে, এমন আশাও বিশেষ করা যাচ্ছে না। পত্রিকাটি লিখেছে, “ভারতীয় বোর্ডের অন্তবর্তিকালীন প্রেসিডেন্ট জগমোহন ডালমিয়া বৃহস্পতিবার সিএবি-তে বলছিলেন, ‘আমরা কারও থেকে ম্যাচ কেড়ে নিতে চাইছি না। সেটা সবার আগে বুঝতে হবে। আমরা বরং বাংলাদেশকে সাহায্যই করতে চাই। বাংলাদেশে যদি সমস্যা না মেটে, তা হলে কয়েকটা ম্যাচ আমরা আয়োজন করে ওদের সাহায্য করারই চেষ্টা করব।’ তা হলে কি ধরে নেয়া যেতে পারে আগামী বছর টি টোয়েন্টি বিশ্বকাপ দেখতে চলেছে ভারতে ? এ প্রসঙ্গে ডালমিয়ার জানান, “আর ছ’মাস মতো বাকি। আগামী দু’তিন মাসে যদি কিছু না হয়, তা হলে সম্ভাবনা আছে’।”
টি-টোয়েন্টি বিশ্বকাপ ’১৪ আয়োজক হতে পারে ভারত