535701_10153026728910394_898514658_nজয় দিয়ে ক্যারিবীয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) যাত্রা শুরু করলো সাকিবের দল বার্বাডোজ ট্রাইডেন্টস। সিপিএলের উদ্ধোধনী ম্যাচে তামিম ইকবালের সেন্ট লুসিয়া জুকসকে ১৭ রানে হারিয়েছে সাকিবের দল। বুধবার ভোরে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে টস জিতে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৬৯ রান করে বার্বাডোজ। জবাবে সেন্ট লুসিয়া সব উইকেট হারিয়ে ১৫২ রানে আটকে যায়। বার্বাডোজ ট্রাইডেন্টস ব্যাটিং করতে নেমে মাত্র ৪৮ রানে ৪ উইকেট হারায় তারা। স্মিথ (০),কার্টার (১১),সাকিব (৫) উমর আকমল (০)। এরপর শোয়েব মালিক ও কিরণ পোলার্ড পঞ্চম উইকেটে ৮৮ ও পোলার্ড ও মায়ার্স ষষ্ঠ উইকেটে ৩৩ রানের জুটি গড়েন। মালিক ৫১ বলে ৭৮ ও পোলার্ড ৪৬ বলে ৬১ রানের ইনিংস খেলেন। জবাবে ব্যাটিং করতে নেমে সেন্ট লুসিয়া জুকসের দুই ওপেনার তামিম ও ফ্লেচার ৫৭ রানের জুটি গড়েন। তামিম ইকবাল ১৪ বলে ৪ চারে ২২ রান তুলে নিয়ে ফিরে গেলেও ফ্লেচার ৫৭ রান করে অর্ধশত তুলে নেন। নার্সের বলে ফিরে যাবার আগে ৪ চার ও ৪ ছয়ে ৫৭ রানের ইনিংস খেলেন তিনি। অধিনায়ক স্যামি (১৬ বলে ৩৪) ছাড়া পরের আর কোনো ব্যাটসম্যান রান না পাওয়ায় হার এড়াতে পারেনি অতিথিরা। বল হাতে সাকিব ২ ওভারে ২৯ রান দিয়ে ছিলেন  উইকেট শূন্য। ১৫ রানে ৩ উইকেট নিয়ে বার্বাডোজের সেরা বোলার পোলার্ড। শোয়েব মালিক ম্যাচ সেরা নির্বাচিত হন।