ইনজুরির কারণে নিউজিল্যান্ড সফরের দলে নেই বাংলাদেশ দলের নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান। সেই সাথে প্রথম টেস্টে একাদশে জায়গা মেলেনি ‘অটো চয়েজ’ তাইজুল ইসলামের। দলের সেরা দুই স্পিনারের অনুপস্থিতিতে স্পিন এট্যাকের গুরু দায়িত্ব সামলাতে হচ্ছে মেহেদী হাসান মিরাজকে।

দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সম্পুর্ন্ন ভাবে ব্যার্থ হয়েছে মেহেদী হাসান মিরাজ। শুধু তাই নয় সেই সঙ্গে টেস্টে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ড গড়েছেন তিনি। ৯ ওভার বল করে মাত্র ২ উইকেট পাওয়ার বিনিময়ে খরচ করেছেন রেকর্ড ২৪৬ রান।

তবে মিরাজের এমন পারফরম্যান্সের পরেও তাকে নিয়ে খুব বেশি বিচলিত নন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ সুনীল জোশি। তিনি মনে করেন, ‘ওরা যখন উপমহাদেশে খেলতে আসে, তখন কমবেশি কিন্তু স্পিনের বিপক্ষে ভোগে। এখানে কন্ডিশন আবার অন্যরকম, বোলারদের জন্য এটা আরও বেশি চ্যালেঞ্জের। বিশেষ করে মিরাজের জন্য, সে এখনও তরুণ। বল করতে করতেই শিখবে সে।’

মিরাজের প্রসঙ্গে কথা বলতে গিয়ে তিনি টেনে আনেন খ্যাতিমান দুই স্পিনার হরভজন সিং ও অনীল কুম্বলেকে। তিনি বলেন, ‘নিউজিল্যান্ডে এসে এমনকি হরভজন সিং, অনীল কুম্বলের মতো বোলারকেও ভুগতে হয়েছে। আমাদের বোলারদের একটু সময় দিতে হবে। আমি জানি, ওরা একসময় সফল হবে।’

বিরূপ এই কন্ডিশনে যেখানে ইস্পিনারদের কিছুই করার থাকে না সেখানে কি ভাবে বোলিং করতে হবে সেই ব্যাপারে শিষ্য মিরাজকে কিছু দাওয়াই দিয়েছেন জোশি। মিরাজের আরো ভালো করার কিছু উপায় বাতলে দিয়ে তিনি বলেন, ‘আপনি যখন প্রথম দিনে বল করতে যাবেন, আপনাকে খুবই সুশৃঙ্খল হতে হবে। ফিঙ্গার স্পিনারদের প্রথম দিনে এমনিতেও খুব বেশি কিছু করার থাকে না। আপনাকে শুধু জায়গামতো বল করে যেতে হবে। ধারাবাহিক হতে হবে, অন্য বোলারদের সাহায্য করতে হবে।’