বাংলাদেশ ক্রিকেট এর একজন নিবেদিত সমর্থক সোয়েব আলী বুখারী কে সহোযোগিতায় এগিয়ে এসেছে নবগঠিত বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার সোসাইটি (বিসিএসএস)। সোয়েব আলী যিনি নিজেকে বাঘ সাজিয়ে সারা দিন স্টেডিয়াম এ দাড়িয়ে দেশে এবং বিদেশের মাটিতে বাংলাদেশ ক্রিকেট দল কে উৎসাহ জোগান। বর্তমানে সে ক্রিকেট প্রেমীদের কাছে খুবই পরিচিত মুখ এবং বিদেশের মাটিতে বাংলাদেশের সকল সমর্থক কে প্রতিনিধিত্ব করে চলেছে। বাস্তব জীবনে অনেক সমস্যার মাঝেও তার এই ক্রিকেট এর প্রতি ভারবাসা বিন্দু মাত্র কমাতে পারেনি। কয়েকজন নিবেদিত প্রাণ ক্রিকেট সমর্থকদের নিয়ে প্রতিষ্ঠা হয়েছে বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার সোসাইটি (বিসিএসএস) যা এবারের নিউজিল্যান্ড সিরিজ এ সোয়েব আলীকে সর্বাত্বক সহোযোগিতা দিবে যার মধ্যে তার যাতায়াত, হোটেল, খাবার এবং তার প্রয়োজনীয় সব কিছুই থাকবে।

বিসিএসএস এর প্রেসিডেন্ট জুনায়েদ পাইকার বলেন “সোয়েব আলী কে স্টেডিয়াম এ বাঘ সেজে ক্যরিকেচার করতে দেখে আমরা অনেক আনন্দ পাই কিন্তু আমরা জানিই না এই পর্যন্ত আসতে তাকে কত কষ্টো করে সব জোগার করতে হয়েছে। সোয়েব আলী কে এই উপহার, বাংলাদেশের সকল ক্রিকেট সমর্থকদের পক্ষ থেকে ”।

বাংলাদেশে এর সকল ক্রিকেট সমর্থকদের জন্য একটি কমন প্লাটফর্ম তৈরির লক্ষ্যে বিসিএসএস প্রতিষ্ঠা করা হয়েছে যা বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য কাজ করবে, সোয়েব আলী কে সহোযোগিতা তারই একটি ছোট পদক্ষেপ মাত্র। বাংলাদেশ ক্রিকেট সাপোর্টার সোসাইটি (বিসিএসএস) আগামী ০১ নভেম্বর ২০১৩ তারিখ থেকে সাড়া দেশব্যপী সদস্য সংগ্রহ শুরু করবে।