bijoy dপারিবারিক কারণে বিজয় দিবস টি-২০ টুর্নামেন্টের প্রথম ম্যাচে প্রাইমের জার্সি গায়ে জড়াতে পারেনি সাকিব। দ্বিতীয় ম্যাচে ফিরেই দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ৭ উইকেটে  জেতালেন। তামিমের ইউসিবি-বিসিবি একাদশকে হারিয়েছে তারা। ম্যাচ সেরা সাব্বির রহমান (৫০*) হলেও সাকিবের অবদান ছিল অসামান্য। বল হাতে উইকেট না পেলেও ব্যাট হাতে সিলেটবাসীকে মাতিয়েছেন খুলনার এই তারকা। ২৫ বলে করেছেন ৩৩ রান।  যেখনে ২টি চার ও ২টি ছয়ের মারও ছিল। টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে প্রাইম ব্যাংক ইউসিবি-বিসিবি একাদশকে ১২৩ রানে আটকে দেয়। তামিমের দলে সর্বোচ্চ ৪০ রান করেন মার্শাল আইয়্যুব। এছাড়া রনি তালুকদার ৩৪ ও নাঈম ইসলাম ৩২ রান করেন। প্রাইমের হয়ে ৩টি উইকেট নেন শাহাদাত হোসেন। ২টি নেন তাইজুল ইসলাম। লক্ষ তাড়া করতে নেমে প্রাইম ব্যাংক ৩ উইকেট হারিয়ে ও ১৬ বল হাতে রেখে জয় নিশ্চিত করে। সাকিবের ৩৩ রানের সাথে সাব্বির রহমান ৪১ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। ৬টি চার ও ১টি ছয় হাকান তিনি। এছাড়া ইনিংসের শুরুতে আনামুল হক ২৪ রান করেন।