Mehrab Hossain Jossyথাইল্যান্ডে অনুষ্ঠিত চিয়াং মাই আন্তর্জাতিক সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্টের শিরোপা জিতেছে বাংলাদেশ। শনিবার ফাইনালে পাকিস্তানের চিয়াং মাই ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা জিতে নেয় বাংলাদেশ। এ নিয়ে পর পর তিনবার এই শিরোপা জিতল বাংলাদেশ। এবার বাংলাদেশের হয়ে এ টুর্নামেন্টে প্রতিনিধিত্ব করে ‘ওয়ালটন ক্রিকেটার্স’। টুর্নামেনেট কোনো ম্যাচ না হেরেই শিরোপার স্বাদ নিলো ওয়ালটন ক্রিকেটার্স। এই টুর্নামেন্টে অংশ নেয়ার আগে হ্যাটট্রিক শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী ছিল ওয়ালটন ক্রিকেটার্স । শনিবার ফাইনালে প্রথমে ব্যাট করে পাকিস্তানের চিয়াং মাই ওয়ারিয়র্স ৩ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে। বাংলাদেশের শাওন ২টি ও মিনহাজুল শাফিল ১টি উইকেট নেন। ৪১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে কোনো উইকেট না হারিয়ে ৪.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় ওয়ালটন ক্রিকেটার্স। সানি-জোসিরা জয় পায় ৬ উইকেটের বড় ব্যবধানে। মেহরাব হোসেন জসি ৩৫ রানে এবং ইলিয়াস সানি ৫ রানে অপরাজিত থাকেন।  ম্যাচ সেরা নির্বাচিত হন মেহরাব হোসেন জসি।