নিউজিল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পিছনে সব চেয়ে বড় কারণ ধারাবাহিক ভাবে ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডার। টপ অর্ডারে ব্যর্থ সৌম্য এবং লিটন দাস ঠিক উল্টো অবস্থা মিডল অর্ডারে। মিডল অর্ডারে ধারাবাহিক ভাবে রান পেয়েছেন সাব্বির রহমান।
নিউজিল্যান্ড সফরের জন্য দল ঘোষণার পর থেকেই তীব্র সমালোচনা হচ্ছিল সৌম্য-সাব্বিরের দলে জায়গা পাওয়া নিয়ে। সিরিজ জুড়ে ব্যাট হাতে সমালোচনার জবাব দিয়েছে সাব্বির রহমান। কিন্তু এখানেও ব্যর্থ সৌম্য এবং লিটন দাস।
একনজরে দেখে নেওয়া যাক সাব্বির, সৌম্য এবং লিটন দাসের নিউজিল্যান্ড সফর:
| নাম | ম্যাচ | রান | গড় |
| লিটন দাস | ৩ | ৩ | ১ |
| সৌম্য সরকার | ৩ | ৫২ | ১৭.৩৩ |
| সাব্বির রহমান | ৩ | ১৫৮ | ৫২.৬৭ |