এবারের আইপিএলে সব চেয়ে সফল ব্যাটসম্যান কে? এই প্রশ্ন শুনলে প্রথমেই আপনার মাথায় কার নাম আসবে ডেভিড ওয়ার্নার অথবা ক্যারিবীয় ব্যাটসম্যান আন্দ্রে রাসেল। এই দুইজনের মধ্যেই বা-সেরা কে সেই বিতর্কে এখন আমরা যাবো না। আমরা কথা বলবো প্রতিটি ম্যাচেই চার-ছক্কার ফুলঝুরি ফোটানো আন্দ্রে রাসেলকে নিয়ে।
এখন পযন্তু চার ম্যাচে ২২টি ছক্কা হাঁকিয়েছেন ক্যারিবীয় দানব আন্দ্রে রাসেল। এবারের আইপিএলের ছক্কার রাজা রাসেল সানরাজার্স হায়দরাবাদের বিপক্ষে ছক্কা হাঁকিয়েছেন চারটি, দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ছয়টি, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুের বিপক্ষে সাতটি এবং কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে পাঁচটি। এই ম্যাচ গুলো দেখে অনেকেই ভাবতে পারে বিশাল, বিশাল ছক্কা মারার শক্তি রাসেল পাই কোথায়?
এই ব্যাপারে রাসেলের সতীর্থ ব্যাটসম্যান ক্রিস লিন বলেন, ‘আসলে অনেকদিন দেখেছি রাসেল নাশতা করেন না। পুরো দল টেবিলে বসে নাশতা করে। রাসেল তখন সুযোগ পেলেই চলে যায় জিমে। শরীর চর্চা করতে সে ভীষণ পছন্দ করে।’
নিজের বিশাল, বিশাল ছক্কা মারার রহস্য সম্পর্কে রাসেল বলেন, ‘আমি নিজের ওপর কখনোই বিশ্বাস হারাই না। প্রতিটি ম্যাচে মাঠে নামার আগে উইকেটের আচরণ লক্ষ করে থাকি। পরে মাঠে নেমে সে অনুযায়ী খেলে থাকি। তাই হয়তো এই সাফল্য।’