নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই জাতীয় দলে ডাক পাই হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান। চারিদিকে শুরু হয় তাকে নিয়ে হাজারো সমালোচনা। নিউজিল্যান্ড সফরের নিজেকে প্রমাণ করতে না পারলে নিশ্চয়ই সমালোচকরা আরও বেশি পেয়ে বসতেন তাকে। এই রকম পরিস্থিতে কেমন চাপে ছিলেন, সেটি বোধ হয় তিনি ছাড়া আর কেউ ভালো বলতে পারবেন না।
অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার অনুরোধে সুযোগ পেয়েছিলেন জাতীয় দলে। সাব্বিরও অধিনায়কের আস্থার প্রতিদান দিলেন ব্যাটেই। সেটাও আবার নিউজিল্যান্ডের মতো কন্ডিশনে।
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রতিটি ম্যাচেই হেসেছে সাব্বির রহমানের ব্যাট। সিরিজের শুরুতে একমাত্র প্রস্তুতি ম্যাচে তিনি করেন ৪০ রান। এরপর প্রথম ওয়ানডেতে করেন ১৩ রান। দ্বিতীয় ম্যাচে দলের বিপদের মুখে ৪৩ রানের দায়িত্বশীল এক ইনিংস উপহার দেন তিনি।

সিরিজের শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ডানেডিনে পাহাড়সমান চাপের মুখে দাঁড়িয়ে মাত্র ১১০ বলে ১২ বাউন্ডারি আর ২ ছক্কায় করলেন ১০২ রান। এটাই সাব্বির রহমানের ওয়ানডে ক্যারিয়ারে প্রথম সেঞ্চুরি। এই সাব্বিরের জন্যইতো মনে হয় সকল সমালোচনা অপেক্ষা করে জাতীয় দলে ডেকে ছিলেন অধিনায়ক মাশরাফি।