মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে সাহারা কাপ ওয়েস্ট ইন্ডিজ- বাংলাদেশ চলমান টেস্ট সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনে ক্যারিবীয়দের করা ৫২৭ রানের জবাবে বাংলাদেশের ইনিংস শেষ হয়েছে ৫৫৬ রানে। এটা টেস্টে বাংলাদেশের এক ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড। এর আগের রেকর্ড টি ছিল ২০০৫ সালে জিম্বাবুইয়ের বিপক্ষে ৪৮৮ রান। নাঈম ইসলামের ১০৮, নাসির হুসাইনের ৯৬, সাকিব আল হাসানের ৮৯, তামিম ইকবালের ৭২ আর মাহমুদুল্লাহ রিয়াদের ৬২ রানের সুবাদে বাংলাদেশ ২১ রানের লীড পায়।

এর আগে সকালে খেলতে নেমে মাহমুদুল্লাহ রিয়াদের উইকেট হারিয়ে শুরুতেই চাপের মুখে পরে বাংলাদেশ। নাসির এক পাশ আগলে রেখে খেললেও বাক্তিগত ৯৬ রানের মাথায় বেস্ট এর বলে ক্রিস গেইলের হাতে তালুবন্ধি হন। শেষ খবর পাওয়া পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংসে খেলতে নেমে ১ উইকেটে সংগ্রহ করেছে ২৯ রান। ক্রিস গেইল রুবেল হুসাইনের বলে মুশফিকুর রাহিমের তালুবন্ধি হন।

সাহারা কাপ ওয়েস্ট ইন্ডিজ – বাংলাদেশ চলমান টেস্ট সিরিজের কিছু মুহূর্ত