নেপাল হ্যান্ডবল এসোসিয়েশনের আয়োজনে আগামী ৩০ জানুয়ারী থেকে ০৬ ফেব্রুয়ারী, ২০১৩ তারিখ পর্যন্ত নেপালের কাঠমন্ডুতে ও পোখরাতে ফ্রেন্ডশীপ স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট-২০১৩
অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত হ্যান্ডবল টুর্ণামেন্টে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজকে নেপাল হ্যান্ডবল এসোসিয়েশন কর্তৃক আমন্ত্রণ জানানো হয়েছে। টুর্ণামেন্টে অংশগ্রহণের জন্য ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ মাসব্যাপি প্রশিক্ষণ ক্যাম্প পরিচালনা মাধ্যমে চুড়ান্তভাবে খেলোয়াড় বাছাই করে। এই টুর্ণামেন্টে অংশগ্রহনকারী ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ দলের পোষাক (ট্রাকস্যুট, জার্সী-প্যান্ট) মৌসুমী ইন্ডাষ্ট্রিজ লিমিটেড (কিউট)- এর সৌজন্যে দেওয়া হচ্ছে।
ফ্রেন্ডশীপ স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট-২০১৩ অংশগ্রহনের উদ্দেশ্যে আগামীকাল ৩০ জানুয়ারী, ২০১৩ তারিখ সকালে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ হ্যান্ডবল দল নেপালের কাঠমন্ডুর উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।