আর্সেনালের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা খেলোয়ার থিয়েরি হেনরি অরি আবার ফিরছেন পুরানো ক্লাবে। এ খবর এখন রোমাঞ্চ তৈরি করছে ক্লাব সমর্থকদের মাঝে। আর্সেনালের সিনিয়র কর্মকর্তারা জানিয়েছেন, ক্লাবটির এক সময়ের প্রাণ ভোমরা থিয়েরি হেনরি অরিকে ফিরিয়ে আনার ব্যাপারে আলোচনা যথেষ্ট এগিয়েছে। ক্লাব কর্মকর্তাদের বরাতে শুক্রবার বিবিসি জানিয়েছে, খেলোয়ারদের দলবদলের বিষয়ে যারা কাজ করেন, তারা অরির সঙ্গে আলোচনা করছেন। কথা চলছে অরির বর্তমান ক্লাব নিউইয়র্ক রেড বুলসের সঙ্গেও।
অরি ফিরছেন আর্সেনালে!