আগামী মাসে দুটি প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল। এই দুইটি ম্যাচকে সামনে রেখে ২৩ সদস্যের দল ঘোষণা করেন ব্রাজিল কোচ তিতে। ২৩ সদস্যের দলে জায়গা হয়নি অভিজ্ঞ ডিফেন্ডার মার্সেলোর। তবে প্রথম বারের মতো জাতীয় দলে সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদ তরুণ ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়র।
পায়ে চোট পাওয়া নেইমারকে ছাড়া আগামী ২৩ মার্চ পানামা ও ২৬ মার্চ চেক রিপাবলিকের বিপক্ষে খেলবে ব্রাজিল। নেইমার না থাকলেও চোটের কারণে রাশিয়া বিশ্বকাপে খেলতে না পারা পিএসজি ডিফেন্ডার দানি আলভেস ফিরেছে দলে।
প্রীতি ম্যাচের ব্রাজিল দল:
গোলরক্ষক: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), ওয়েভারতন (পালমেইরাস)
ডিফেন্ডার: আলেক্স সান্দ্রো (ইউভেন্তুস), দানি আলভেস (পিএসজি), দানিলো (ম্যানচেস্টার সিটি), এদের মিলিতাও (পোর্তো), ফিলিপে লুইস (আতলেতিকো মাদ্রিদ), মার্কিনিয়োস (পিএসজি), মিরান্দা (ইন্টার মিলান), চিয়াগো সিলভা (পিএসজি)
মিডফিল্ডার: আলান (নাপোলি), আর্থার (বার্সেলোনা), কাসেমিরো (রিয়াল মাদ্রিদ), ফাবিনিয়ো (লিভারপুল), ফেলিপে আন্দেরসন (ওয়েস্ট হ্যাম), লুকাস পাকুয়েতা (এসি মিলান), ফিলিপে কৌতিনিয়ো (বার্সেলোনা)
ফরোয়ার্ড: এভেরতন (গ্রেমিও), রবের্তো ফিরমিনো (লিভারপুল), গাব্রিয়েল জেসুস (ম্যানচেস্টার সিটি), রিচার্লিসন (এভারটন), ভিনিসিউস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)