তৃতীয় দিনে মাইকেল ক্লার্কের ট্রিপল ও হাসি , রিকি পন্টিংয়ের শতকে ৪৬৮ রানে এগিয়ে আছে অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে ভারতের ১৯১ রানের জবাবে ৪ উইকেট হারিয়ে ৬৫৯ রান করেছে স্বাগতিকরা। আগের দিনের ৪৮২/৪ স্কোর নিয়ে ব্যাট করতে নামেন দুই অপরাজিত ব্যাটসম্যান হাসি (৫৫) ও ক্লার্ক (২৫১)। শুরু থেকেই ভারতীয় বোলারদের উপর চড়াও হন তারা। ব্যাটসম্যান পন্টিং ও ক্লার্ক জুটিই ব্যাকফুটে ঠেলে দেয় সফরকারীদের। ২৮৮ রানের জুটি গড়ে সাজঘরে ফেরেন পন্টিং (১৩৪)। প্রায় দুই বছর পর ৪০তম শতক হাঁকিয়েছেন সাবেক অধিনায়ক। পন্টিং আউট হওয়ায় হাফ ছেড়ে বাঁচে ভারতীয় বোলাররা! ইশান্ত শর্মার বলে পন্টিং আউট হলেও রানের গতি থামাতে পারেনি ভারত। পঞ্চম উইকেটে ক্লার্কের সঙ্গে যোগ দেন মাইকেল হাসি। শেষপর্যন্ত ১৫৭ রানে অবিচ্ছিন্ন থেকে ডিক্লেয়ার ডিক্লেয়ার করেন এই জুটি। ক্লার্ক পূর্ণ করেছেন টেস্ট ক্যারিয়ারের প্রথম ত্রিশতক। ৩৯টি চার ও একটি ছক্কার সাহায্যে ৩২৯ রানে অপরাজিত অসি অধিনায়ক। সতীর্থ হাসির সংগ্রহ অপরাজিত ১৫০।
যাই হোক, ৩২৯ রান করে পারলেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডের একমাত্র ট্রিপল সেঞ্চুরির মালিক ক্লার্ক।






