কোপা ডেল রে তে লিওনেল মেসি ও সেস ফেব্রিগ্যাসের জোড়া গোলে জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। বুধবার ন্যু ক্যাম্পে টুর্নামেন্টে শেষ ষোল’র প্রথম লেগের ম্যাচে বার্সা ৪-০ গোলে হারিয়েছে ওসাসুনাকে। ম্যাচের আগে ফ্লুতে আক্রান্ত হয়ে জ্বরে ভুগছিলেন মেসি। বুধবার ক্লাব থেকে জানানো হয়, এজন্য মাঠেও নামতে পারছেন বার্সার এ প্রাণভ্রমরা। কিন্তু ম্যাচ শুরু হওয়ার কিছুক্ষণ আগে আসে সুখবর। চিকিত্সায় অনেকটা ভালো হয়ে গেছেন Barcelona beats Osasuna in Copa del Reyমেসি। খেলার প্রথমার্ধে মাঠে তাকে দেখা না গেলেও দ্বিতীয়ার্ধে ঠিকই বদলি হিসেবে নামেন তিনি। পেদ্রোর পরিবর্তিত খেলোয়াড় হিসেবে নেমেই মাঠে আলো ছড়ান এ আর্জেন্টাইন। তার অসুস্থতার ছিটেফোঁটা লক্ষণও দেখা যায়নি মাঠে। স্বাভাবিক ফুটবল খেলে ৭৩ মিনিটে ওসাসুনার জালে বল ঢুকিয়ে দেন মেসি। ফেব্রিগ্যাসের ক্রস থেকে বল পেয়ে তা সঙ্গে সঙ্গে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছে দেন তিনি। খেলার শেষ হওয়ার আগ মুহূর্তে (৯০ মিনিটি) জোড়া গোল পূর্ণ করেন। এবার বাঁ পায়ের প্রচণ্ড শটে দ্বিতীয় গোল করেন মেসি। তার তাক লাগানো জোড়া গোলে বার্সা ৪-০ ব্যবধানে এগিয়ে যায়। এর আগে খেলার প্রথমার্ধে জোড়া পূর্ণ করেন ফেব্রিগ্যাস। ১৪ ও ১৮ মিনিটে দুটি গোল করেন তিনি। গোল শোধ করার কয়েকটি সুযোগ পেলেও ওসাসুনার ফুটবলাররা তা কাজে লাগাতে পারেননি। ফলে বার্সার কাছে ৪-০ গোলে হেরে মাঠ ছাড়তে হয় তাদের।
চলতি মৌসুমে স্বভাবজাত খেলে এবার মেসি তার গোল সংখ্যা ৩১-এ নিয়ে গেলেন। আগামী সপ্তাহে দ্বিতীয় লেগের খেলায় ওসাসুনাকে হারাতে পারলে বার্সা পৌঁছে যাবে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে। সেখানে দেখা হতে পারে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সঙ্গে। অবশ্য এজন্য মালাগাকে বিদায় করে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতে হবে রিয়ালকে। দ্বিতীয় লেগের খেলায় মালাগার বিপক্ষে ৩-২ গোলে এগিয়ে থেকে মাঠে নামবে রিয়াল। অপর ম্যাচে রিয়াল সোসিয়েদাদ ২-০ গোলে হারিয়েছে মালোর্কাকে।