গ্রামীণফোন বাংলাদেশ প্রিমিয়ার লিগে আজ দুই চিরপ্রতিদ্বন্দ্বী ঢাকা আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোটিং ক্লাব লিমিটেড  এর খেলায়  মোহামেডান ২ – ০ গোলে বিজয়ী ।  বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঐতিহ্যবাহী দুই দলের লড়াইটি  হয়  সন্ধ্যা ছ’টায়। যদিও এরই মধ্যে লিগে টেবিলে মোহামেডানকে অনেক পেছনে ফেলেছে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা আবাহনী। ১৩ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শিরোপা জয়ের পথে অনেকখানিই এগিয়ে আছে ধানমন্ডির ক্লাবটি। অন্যদিকে ১২ ম্যাচে মোহামেডানের সংগ্রহ ১৭ পয়েন্ট। তবে দুই প্রতিদ্বন্দ্বীর ম্যাচটি বরাবই সম্মানের। শক্তির বিচারে অনেক পিছিয়ে থাকা সত্ত্বেও লিগের প্রথম সাক্ষাতে আকাশি-নীলদের থেকে এক পয়েন্ট কেড়ে নেয় মোহামেডান। প্রথম লেগের ওই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। তবে আগের ঘটনার পুনরাবৃত্তি রোধে এবার অধিক সতর্ক ছিল আবাহনী কিন্তু শেষ রক্ষা হয়নি। অনেকগুলো সুযোগ তৈরী করেও সেগুলো থেকে সুবিধা করতে পারেনি তারা ।  অন্যদিকে শক্তির বিচারে আবাহনীর চেয়ে অনেক পিছিয়ে থাকলেও মোহামেডান উজ্জ্বীবিতভাবেই লড়াই করে ।

২৬ মিনিটের সময় মোহামেডানের পক্ষে প্রথম গোল করেন সোহেল । এর পরে ৪৩ মিনিটের সময় ওয়াহেদ আবার গোল করে দল কে ২ – ০ গোলে এগিয়ে দেন

আবাহনী- মোহামেডান লিগে এ নিয়ে নবমবারের মতো মুখোমুখি হয়েছিল। আগের আট লড়াইয়ে এগিয়ে অবশ্য মোহামেডানই। আবাহনীর তিনবারের বিপরীতে মোহামেডান জয় পেয়েছে পাঁচটিতে।