গত বছর বিপিএল আয়োজনের সময় দলগুলোর সাথে চুক্তি না করিয়ে মাঠে খেলা গড়ানো ছিল বিসিবির সবচেয়ে বড় ভুল। সেই ভুলের খেরাসত দিয়ে এবার বিপিএল শুরুর
আগেই দলগুলোর সাথে চুক্তির কাজটি সেরে ফেলল বিসিবি। আবার গতবারের বিপিএলেল সময় ও তার পরবর্তী সময়গুলোতে বিসিবির প্রায় ১৭ কোটি টাকা লোকসান
হয়েছিল। এইসব বিষয় গুলোও এবার মাথায় রেখে নতুনভাবে মাঠে নামে বিসিবি। যে সব খেলোয়াড় ফ্লোর প্রাইজের চেয়ে বেশী দামে বিক্রি হয়েছে সে অর্থের ৬০ শতাংশ অর্থ বিসিবি পাবে।  তাই তারা গতবারের লোকসান এবার পুষিয়ে নিতে আশাবাদী। গতকাল বিসিবির সাথে ৭টি দলের আনুষ্ঠানিক চুক্তি সাক্ষর হয়।উপস্থিত ছিলেন বিপিএলের নতুন গর্ভানিং কাউন্সিলের সভাপতি আফজালুর রহমান সিনহা ও সদস্য সচিব আই এইচ মল্লিক। এছাড়া ৭টি দলের মালিকবৃন্দ ও উপস্থিত ছিলেন। দুপুরে ৭টি দল একে একে চুক্তিতে সাক্ষর করে গভার্নিং কাউন্সিলের সভাপতি  আফজালুর রহমান সিনহার  হাতে তুলে দেন।