চট্টগ্রামে দিনের দ্বিতীয় খেলায় টসে জয় লাভ করে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন চিটাগং কিংসের নিয়মিত অধিনায়কের পরিবর্তে অধিনায়কত্ব করা ব্রেনডন টেইলর। ব্যাটিং করতে নেমে খুলনা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৩৬ রান সংগ্রহ করতে পারে। শুরুতেই লু ভিনসেন্ট রুবেলের বলে আরাফাত সানীর হাতে ৯ রানে ক্যাচ দিয়ে ফিরে যান। ৩৮ রানেই ফিরে যান অধিনায়ক শাহরিয়ার নাফীস। এরপর নিয়মিত বিরতীতে চিটাগং কিংসের বোলাররা উইকেট তুলে নেন। চতুর্থ উইকেট জুটিতে ওয়েসেলস এবং ব্রিট ২৭ বলে ৪১ রানের জুটি গড়ে দলকে বড় সংগ্রহের পথে নিয়ে যান। ৮৮ রানে ব্রিট ২৫ রানে এনামুল জুনিয়রের বলে ফিরে যায়। শেষ দিকে ড্যানিয়েল হ্যারিস ১৭ বলে ২২ রান করে দলের স্কোরকে ১৩৬ এ নিয়ে যান। খুলনার পক্ষে সর্বোচ্চ ৩৫ রান করে ওয়েসেলস। চিটাগং কিংসের পক্ষে ২৪ রানে ৩ উইকেট নেন এনামুল জুনিয়র।

১২০ বলে ১৩৭ রানের টার্গেটে বোলিং করতে নেমেই ৮ রানে ফিরে যান নাঈম ইসলাম। প্রাথমিক ধাক্কাট সামলে নিয়ে রবি বোপারা ও অধিনায়ক ব্রেনডন টেইলর ২৯ বলে ২৬ রানের জুটি গড়ে স্কোর বোর্ডকে সচল রাখেন। সানজামুল ইসলামের বলে শাহরিয়ার নাফীসের হাতে ক্যাচ দিয়ে দলীয় ৪৪ রানে ফিরে যান রবি বোপারা। ৪৪ রানে দুই উইকেট তুলে নিয়ে কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে খুলনার বোলাররা। কিন্তু ব্রেনডন টেইলর ও রায়ান ডয়েসকেট ৭০ বলে ৯৩ রানের জুটি গড়ে দলের দ্বিতীয় জয় নিশ্চিত করে। দ্বিতীয় আসরের তৃতীয় অর্ধশত রান করা ব্রেনডন ৪৯ বলে ৬৯ রানের ইনিংস খেলে জয় নিশ্চিত করেন। রায়ান  ১চার ও ২ ছয়ের সাথে ৩৪ বলে ৪১ রান করে অপরাজিত থাকে। বার্ডরি এবং সানজামুল ইসলাম ১টি করে উইকেট নেন। ম্যান অব দা ম্যাচ হয়েছেন চিটাগং কিংসের অধিনায়ক ব্রেনডন টেইলর।