নেপালে অনুষ্ঠিত ফ্রেন্ডশীপ স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট-২০১৩ থেকে উইনার্স ট্রফি নিয়ে এলো ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ। কাঠমন্ডুতে ৩টি ও পোখরাতে ২টি স্কুল দলের সাথে প্রতিদন্দ্বিতায় অংশ নেয় ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ হ্যান্ডবল দল। প্রতিটি খেলায় দুর্দান্ত খেলে জয়লাভ করে তারা।

৩১ জানুয়ারী কাঠমন্ডুতে  অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজ হ্যান্ডবল দল ২৯-৩ গোলে কাঠমন্ডুর বৃহস্পতি বিদ্যা সদন হ্যান্ডবল দলকে পরাজিত করে । এর পরে পর্যায় ক্রমে ০১ ফেব্রুয়ারী ২৫-২ গোলে পোখরার হুয়াইট প্রিন্স জুনিয়র, ০২ ফেব্রুয়ারী ১৭-১ গোলে কাঠমন্ডু গভঃ হাই স্কুল এবং ০৩ ফেব্রুয়ারী ১৩-৭ গোলে পোখরার মাউন্টস অর্নপূর্ণা স্কুল হ্যান্ডবল দলকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। ফাইনালে ২১-২ গোলে পোখরার হুয়াইট প্রিন্স সিনিয়র হ্যান্ডবল দলকে পরাজিত করে ফ্রেন্ডশীপ স্কুল হ্যান্ডবল টুর্ণামেন্ট-২০১৩ ট্রফি নিশ্চিত করে তারা। সিরিজ শেষে নেপাল হ্যান্ডবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক জনাব চন্দ্র থাপা ভিকারুননিসা নুন স্কুল এন্ড কলেজকে উইনার্স ট্রফি প্রদান করেন। সিরিজ শেষে গত ০৬ ফেব্রুয়ারী, ২০১৩ স্কুল দলটি দেশে ফিরে আসে।