বিপিএলে মঙ্গলবার দিনের দ্বিতীয় ম্যাচে বরিশাল বার্নার্সের মুখোমুখি হয় ঢাকা গ্লাডিয়েটরস। টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ঢাকা ২০ ওভারে সব উইকেট হারিয়ে ১১৪ রান সংগ্রহ করে। ৭ উইকেটের জয় নিয়ে বরিশাল বার্নার্স নিজেদের চতুর্থ জয় নিশ্চিত করে।
অল্পরানে ঢাকাকে অল আউট করে দেয়া বরিশাল বার্নার্সের শুরুটা হয়েছে বেশ আশংকার মধ্য দিয়ে। ২১ রান তুলতেই ওপেনার ডেনলি ১৩ রানে এবং শুভাগত হোম ২ রানে ফিরে যান। ২১ রানে দুই উইকেট তুলে নিয়ে খেলায় ফেরার ইঙ্গিত দেয় ঢাকা। তৃতীয় উইকেট জুটিতে ২৪ রান যোগ করে আজহার মেহমুদ এভং হজ। ৪৫ রানে আজহারকে রুবেল ফেরত পাঠান। সেখানে থেকে চতুর্থ উইকেট জুটি বেধে সাব্বির রহমান এবং হজ ৬৮ রান যোগ করে ৭ উইকেটে দলের জয় নিশ্চিত করে।
এর আগে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ঢাকার দুই ওপেনার দিলশান এবং আশরাফুল বোলারদের উপর চড়াও হতে পারেনি। ইনিংসের দশম ওভারের চতুর্থ বলে ইলিয়াস সানী দিলশানকে ফিরিয়ে ঢাকার শিবিরে প্রথম আঘাত আনেন। ৩৫ বলে ৩২ রান করে দিলশান ফিরে যান। দলীয় ৬০ রানে আশরাফুলের সাথে ভুল বুঝাবুঝিতে সাকিব(৮) রানে রান আউট হয়ে ফিরে যান। গত ম্যাচের নায়ক আশরাফুল আজ ব্যাটের ধার না থাকলেও গুরুত্বপূর্ণ ২০ রান করেন। দলীয় ৭৪ রানে রান আউটের শিকার হয়ে বিদায় নেন আশরাফুল। এনামুল দ্রুত ১৭ বলে ২ চার ও ১ ছয়ে ২৩ রান করে রান গতিকে বাড়িয়ে তুলে। ৯৪ রানে এনামুল ফিরে যান। ৯৪ থেকে ১১৪ পর্যন্ত যেতেই ঢাকা বরিশালের বোলারদের উইকেট বিলিয়ে আসেন। আজহার মেহমুদ ৩টি উইকটে নিয়েছেন।
বরিশালের পরবর্তী ম্যাচ সিলেট রয়েলসের বিপক্ষে। হজ ম্যান অব দা ম্যাচ।