দুর্নীতি ও ফিক্সিং বন্ধ করতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) নতুন আইন প্রনয়ণের পরিকল্পনা করছে। মিরপুর ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, আমাদের ক্রীড়া অপরাধের বিরুদ্ধে লড়াই করার জন্য নতুন আইন বাস্তবায়ন করার কোনো প্রয়োজন আছে কি না তা দেখতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে আরও কঠোর হতে হবে এবং আইন মন্ত্রনালয়ের মাধ্যমে নতুন দিক নির্দেশনা ঠিক করতে হবে। বিপিএলের দ্বিতীয় আসরের দুটি ম্যাচ নিয়ে তদন্ত করছে আইসিসির নিরাপত্তা ও দুর্নীতি কমিশন (আকসু)। এর আগে বিপিএলের প্রথম  ও দ্বিতীয় আসরে স্টেডিয়ামের ভেতর থেকে গ্রেফতার করে দুইজন  জুয়ারিকে। কিন্তু এ সম্পর্কিত কঠোর আইন না থাকায় দুবারই পার পেয়ে যান বিদেশী জুয়ারি।