২০১৯ ক্রিকেট বিশ্বকাপ আয়োজনের দায়ভার পড়ল ইংলিশ ক্রিকেট বোর্ডের উপর। ২০ বছর পর ক্রিকেট ফিরবে তার জন্মভূমি ইংল্যান্ডে ,২০০৬ সালেই নির্ধারিত হয়েছিল এটা । কাল কাগজ-কলমেই সেটা নিশ্চিত করল আইসিসি । চার বারের অভিজ্ঞতা সম্পন্ন সফল আয়োজক ইংল্যান্ড। এর আগে ১৯৭৫, ১৯৭৯ ও ১৯৮৩ এবং ১৯৯৯ সালে স্বাগতিক হয়ে বিশ্বকাপে অংশ নিয়েছিল ইংল্যান্ড। চার বার আয়োজক এবং বিদেশের মাটিতে সাত বার বিশ্বকাপ খেললেও শিরোপার স্বাদ পায়নি ইংল্যান্ড। দুবাইতে অনুষ্ঠিত আইসিসির অনুমোদন সভায় ইংল্যান্ড ও ওয়েলসে ২০১৯ বিশ্বকাপ আয়োজনের ঘোষণা দেন। এছাড়া আগামী মাসে চ্যাম্পিয়নস লীগের আয়োজনের শেষ প্রস্তুতির খবরও নিয়েছে আইসিসি। ১১তম আসরটি ২০১৫ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হবে।