আসন্ন ইংল্যান্ড বিশ্বকাপকে সামনে রেখে দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের ঘোষিত দলে চমক বলা যেতে পারে আন্দ্রে রাসেলের অন্তর্ভুক্তি। কারণ ২০১৫ সালের বিশ্বকাপের পর ওয়েস্ট ইন্ডিজের জার্সি গায়ে স্রেফ একটা ওয়ানডেই যে খেলেছেন রাসেল। সেটাও ২০১৮ সালের জুলাইয়ে। ধারণা করা হচ্ছে আইপিএলে রাসেলের সাম্প্রতিক ফর্ম দেখেই তার ওপর আস্থা রেখেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড।

তবে রাসেল সুযোগ পেলেও ওয়েস্ট ইন্ডিজ দলে জায়গা হয়নি অভিজ্ঞ খেলোয়াড় কাইরন পোলার্ড, মারলন স্যামুয়েলস এবং সুনিল নারাইনের। আগামী ৩০ মে শুরু হতে যাওয়া বিশ্বকাপ দলে অনুমিতভাবেই জায়গা পেয়েছে অভিজ্ঞ ক্রিস গেইল। এই বিশ্বকাপি হবে এই জ্যামাইকানের শেষ বিশ্বকাপ।

একনজরে ওয়েস্ট ইন্ডিজের ১৫ সদস্যের বিশ্বকাপ দল: সন হোল্ডার (অধিনায়ক), ক্রিস গেইল, আন্দ্রে রাসেল, এভিন লুইস, ড্যারেন ব্রাভো, কার্লোস ব্রাথওয়েট, শিমরন হেটমায়ার, শাই হোপ (উইকেট রক্ষক), নিকোলাস পুরান (উইকেট রক্ষক), অ্যাশলে নার্স, কেমার রোচ, ওশানে থমাস, শেল্ডন কট্রেল, ফ্যাবিয়ান এলেন, শ্যানন গ্যাব্রিয়েল