একজন নায়ক থেকে খলনায়ক বনেছেন মোহাম্মদ আশরাফুল। জাতীয় দলের সাবেক এই খেলোয়াড় তার খেলোয়াড়ি জীবনে বহুল আলোচিত। ১২ টি বছর কাটিয়েছে বিশ্বক্রিকেটের সঙ্গে।
তবে আজকেই সেই আশরাফুল সবচেয়ে আলোচিত তার স্পট ফিক্সিংয়ের কারণে। গণমাধ্যম কর্মীরা বিভিন্নভাবে প্রতিবেদন প্রকাশ করছে। কিন্তু বর্তমান সোশ্যাল নেটওয়ার্কের যুগে সবচেয়ে মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছে সাধারণ মানুষ।
বিভিন্ন গণমাধ্যম আশরাফুলের কান্নার দৃশ্য প্রকাশ করেছে। সেই ভিডিওটি শেয়ার করে ঢাকা কর্মাস কলেজের একজন ছাত্র লিখেছেন, এই কান্নার দৃশ্য শুধু একজন নায়ককেই মানায় যে নিজের ভুলগুলোকে শুধরাতে চায়। জানিনা আপনার কপালে কি আছে। তবে মাঠে গিয়ে আশরাফুলকে মিস করবো। আমরা সবাই তোমাকে ভালোবাসি বলে তিনি তার মন্তব্য শেষ করেন।”
এদিকে টাকার জন্যে বা অর্থের বিনিময়ে আশরাফুল এরকম কাজটি করেছে সেটা মানতে নারাজ অনেকেই। অর্থ আশরাফুলের কাছে কিছুই না এরকম মন্তব্য করেছেন শফিউল আলম শফি। তিনি তার পুরো স্ট্যাটাসে বলেন, আশরাফুল টাকার জন্য ম্যাচ ফিক্সিং করেনি । সে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য বাধ্য হয়ে ম্যাচ ফিক্সিং করেছে । আশরাফুল সেদিন ম্যাচ ফিক্সিং না করলে ঢাকা গ্ল্যাডিয়েটর’স এর ম্যানেজার তাকে দল থেকে বাদ দিতো । তখন আশরাফুলের ফর্মও খারাপ ছিলো আর এই সুযোগ টাই নিলো টিমের ম্যানেজার । আশরাফুলকে ফিক্সিং করাতে বাধ্য করলো ওরা । কিন্তু এখন পর্যন্ত ওদের বিরুদ্ধে কোন বেববস্থা নেয়া হয়নি । যে ছেলে ১০ কোটি টাকার মতো অফার পাওয়ার পরও আইসিএলে যায়নি সে ছেলে কখনো মাত্র ১০ লাখ টাকার জন্য ফিক্সিং করতে পারেনা । এটা আমার জীবন থাকতে বিশ্বাস করবনা ।”
তবে মিশ্র প্রতিক্রিয়াও দিচ্ছে অনেকে। আশরাফুলের শাস্তি দাবি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ছাত্র তৌহিদুজ্জামান তরুণ তার প্রোফাইলে লিখেছেন, আশরাফুল হচ্ছে বাংলাদেশের একজন অন্যতম ‘সরল-সোজা’ টাইপের মানুষ। আর আশরাফুলকে অনেক ক্ষেত্রেই ‘বলির পাঁঠা ‘ বানানো হচ্ছে। ফিক্সিং এর ক্ষেত্রেই কিন্তু ওর সংশ্লিষ্টতা এরকম ছিল না যেটা বলা হচ্ছে। তবে আশরাফুল যা করেছে,তা প্রতারণা। বেশি মাত্রার প্রতারণা, শাস্তি চাই, কঠোর শাস্তি।। না বুঝে খুন করলেও সেটা খুন।”
মীর জাফরের সাথে তুলনা করে ইষ্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আশরাফুলের ফ্যান পেইজে শেয়ার করেন, তারকা হয়ে ছিলেন আমাদের মতো ক্রিকেট পাগল ফ্যানদের কাছে। মাঠে নামলেই আশরাফুল আশরাফুল বলে চিৎকার করতাম। কিন্তু যা করলেন তাতে আপনাকে মীর জাফর বলাই শ্রেয়। জেনে ভালো লাগলো আপনার মতো সহজ সরল বিড়াল এইগুলো করে আর জানতে মন চাচ্ছে তামিম-সাকিবের মতো ভিজে বিড়াল কি করছে?