গুটি কয়েক ব্যক্তির স্পট ফিক্সিং কেলেঙ্কারিতে জড়ানোর ঘটনায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সুনাম নষ্ট হবে না বলে মনে করেন গৌতম গম্ভীর। কলকাতা নাইটরাইডার্সের অধিনায়ক গম্ভীর বলেন, ‘কয়েকজন ব্যক্তি গড়াপেটার সঙ্গে জড়ানোয় খেলাধুলার কোনো ক্ষতি হবে না। কারণ ওই সব মানুষের বাইরে লাখ লাখ দর্শক খেলাটিকে ভালোবাসে। আর তারা চায় খেলাটির মাধ্যমে দেশের প্রতিনিধিত্ব করতে।’ আইপিএল বড় ধরনের ব্যবসায় পরিণত হয়েছে। তাই দুর্নীতি দূর করতে শুধু চিয়ারলিডারদের নিষিদ্ধ করাই কোনো সমাধান নয় বলে করেন গম্ভীর। বলেন, ‘কয়েক জন ভুল করেছেন। তার মানে এটাই প্রমাণিত হয় না যে, ক্রিকেট নোংরা খেলা। কারণ এখানে ভালো মানুষের সংখ্যাই বেশি।’ এনডিটিভিকে দেয়া সাক্ষাৎকারে গৌতম বলেন, ‘আমার মনে হয়, এটা (গড়াপেটা) নির্ভর করে ব্যক্তির ওপর। কারণ যারা এর প্রতি আসক্ত তাদের থামানো খুব কঠিন। এটা রুখতে প্রয়োজন সচেত
নতা।’