ওয়েস্ট ইন্ডিজে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল ম্যাচে ঠান্ডা মাথায় দুর্দান্ত ব্যাটিং করে একাই ভারতকে চ্যাম্পিয়ন করছেন ধোনি। তবে ওয়েস্ট ইন্ডিজ ছাড়ার
আগে ভারতীয় এক সাংবাদিককে ধোনি বলে গেলেন, ‘হয়তো এটাই আমার শেষ ক্যারিবীয় সফর।’ ওয়েস্ট ইন্ডিজ সফর বেশ কয়েকবার করলেও ২০০৭ সালের সফরটি ছিল বেশ কষ্টদায়ক। ২০০৭ বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছিল ভারত। উইকেট রক্ষক হিসেবে সেই দলের সাথে ছিলেন ধোনি। বাংলাদেশের বিপক্ষেও গ্রুপ পর্বে হেরেছিল ভারত। ক্যারিবীয় সফরের শুরুতে কিছু জ্যামাইকান ডলার সাথে রেখেছিলেন ধোনি। আর সফর শেষে সেই পরিমানটা ছিল ১২শ’ জ্যামাইকান ডলার। তাই পরিচিত এক সাংবাদিককে ডেকে ধোনি বললেন, ‘এই ডলারগুলো আপনি রেখে দিন। আপনার কাজে লাগবে। আমার আর কোন কাজে আসবে না এগুলো।’ তখন ঐ সাংবাদিকটি উল্টো ধোনিকে বলেন, ‘না। আমার চাইতে আপনার বেশি কাজে লাগবে এই ডলারগুলো। আবার তো এদেশে আপনি খেলতে আসবেন। তখন তা কাজে লাগাবেন। সাংবাদিকের ঐ কথা শুনে ধোনি এবার বললেন, ‘আমার মনে হয় না আবার এ দেশে আমার আসা হবে।’ কথাটি বলেই তাড়াহুড়া করে ঐ স্থান ত্যাগ করেন ধোনি।