মেলবোর্ন এবং ওয়েলিংটনে একইসময়ে আজ ২০১৫ সালের বিশ্বকাপের চূড়ান্ত সূচী ঘোষনা করেছে আইসিসি। অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে ১৪ ফেব্রুয়ারি থেকে ২৯ মার্চ পর্যন্ত যৌথভাবে আয়োজিত এই বিশ্বকাপে ১৪টি দল দুটি গ্রুপে বিভক্ত হয়ে অংশ গ্রহণ করবে।
দলগুলো হলো :
গ্রুপ ‘এ’ : নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, বাংলাদেশ, শ্রীলংকা এবং বাছাইপর্বের ২য় ও ৩য় দল
গ্রুপ ‘বি’ : দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ে এবং বাছাইপর্বের ১ম দল (আয়ারল্যান্ড) ও ৪র্থ দল।
উভয় গ্রুপের শীর্ষ চারটি দল নক আউট পর্বে খেলার যোগ্যতা অর্জণ করবে। দুই দেশে ১৪টি ভেন্যুতে ৪৯টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে অস্ট্রেলিয়ায় ২৬টি ম্যাচ এডিলেড, ব্রিসবেন, ক্যানবেরা, হোবার্ট, মেলবোর্ন, পার্থ এবং সিডনিতে অনুষ্ঠিত হবে। অন্যদিকে নিউজিল্যান্ডের ২৩টি ম্যাচ সাতটি শহর ক্রাইশ্চার্চ, অকল্যান্ড, ডানেডিন, হ্যামিল্টন, নেপিয়ার, নেলসন এবং ওয়েলিংটনে অনুষ্ঠিত হবে। খেলার জগতের পাঠকদের জন্যে পূর্নাঙ্গ ফিকশ্চার দেয়া হলো।
২০১৫ বিশ্বকাপ ক্রিকেটের সূচী :
১৪ ফেব্রুয়ারি : শ্রীলংকা বনাম নিউজিল্যান্ড, ক্রাইশ্চার্চ
১৪ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম অস্ট্রেলিয়া, মেলবোর্ন (দিবারাত্রি)
১৫ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা বনাম জিম্বাবুয়ে, হ্যামিল্টন (দিবারাত্রি)
১৫ ফেব্রুয়ারি : ভারত বনাম পাকিস্তান, এডিলেড (দিবারাত্রি)
১৬ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ বনাম আয়ারল্যান্ড, নেলসন
১৭ ফেব্রুয়ারি : নিউজিল্যান্ড বনাম বাছাইপর্বের ৩য় দল, ডানেডিন
১৮ ফেব্রুয়ারি : বাংলাদেশ বনাম বাছাইপর্বের ২য় দল, ক্যানবেরা (দিবারাত্রি)
১৯ ফেব্রুয়ারি : জিম্বাবুয়ে বনাম বাছাইপর্বের ৪র্থ দল, নেলসন
২০ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম নিউজিল্যান্ড, ওয়েলিংটন (দিবারাত্রি)
২১ ফেব্রুয়ারি : পাকিস্তান বনাম ওয়েস্ট ইন্ডিজ, ক্রাইশ্চার্চ
২১ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম বাংলাদেশ, ব্রিসবেন (দিবারাত্রি)
২২ ফেব্রুয়ারি : শ্রীলংকা বনাম বাছাইপর্বের ২য় দল, ডানেডিন
২২ ফেব্রুয়ারি : ভারত বনাম দক্ষিণ আফ্রিকা, মেলবোর্ন (দিবারাত্রি)
২৩ ফেব্রুয়ারি : ইংল্যান্ড বনাম বাছাইপর্বের ৩য় দল, ক্রাইশ্চার্চ
২৪ ফেব্রুয়ারি : ওয়েস্ট ইন্ডিজ বনাম জিম্বাবুয়ে, ক্যানবেরা (দিবারাত্রি)
২৫ ফেব্রুয়ারি : আয়ারল্যান্ড বনাম বাছাইপর্বের ৪র্থ দল, ব্রিসবেন (দিবারাত্রি)
২৬ ফেব্রুয়ারি : বাছাইপর্বের ২য় দল বনাম বাছাইপর্বের ৩য় দল, ডানেডিন
২৬ ফেব্রুয়ারি : শ্রীলংকা বনাম বাংলাদেশ, মেলবোর্ন (দিবারাত্রি)
২৭ ফেব্রুয়ারি : দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ, সিডনি (দিবারাত্রি)
২৮ ফেব্রুয়ারি : অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড, অকল্যান্ড (দিবারাত্রি)
২৮ ফেব্রুয়ারি : ভারত বনাম বাছাইপর্বের ৪র্থ দল, পার্থ (দিবারাত্রি)
১ মার্চ : ইংল্যান্ড বনাম শ্রীলংকা, ওয়েলিংটন
১ মার্চ : পাকিস্তান বনাম জিম্বাবুয়ে, ব্রিসবেন (দিবারাত্রি)
৩ মার্চ : দক্ষিণ আফ্রিকা বনাম আয়ারল্যান্ড, ক্যানবেরা (দিবারাত্রি)
৪ মার্চ : পাকিস্তান বনাম বাছাইপর্বের ৪র্থ দল, নেপিয়ার (দিবারাত্রি)
৪ মার্চ : অস্ট্রেলিয়া বনাম বাছাইপর্বের ২য় দল, পার্থ (দিবারাত্রি)
৫ মার্চ : বাংলাদেশ বনাম বাছাইপর্বের ৩য় দল, নেলসন
৬ মার্চ : ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ, পার্থ (দিবারাত্রি)
৭ মার্চ : দক্ষিণ আফ্রিকা বনাম পাকিস্তান, অকল্যান্ড (দিবারাত্রি)
৭ মার্চ : জিম্বাবুয়ে বনাম আয়ারল্যান্ড, হোবার্ট (দিবারাত্রি)
৮ মার্চ : নিউজিল্যান্ড বনাম বাছাইপর্বের ২য় দল, নেপিয়ার
৮ মার্চ : অস্ট্রেলিয়া বনাম শ্রীলংকা, সিডনি (দিবারাত্রি)
৯ মার্চ : ইংল্যান্ড বনাম বাংলাদেশ, এডিলেড (দিবারাত্রি)
১০ মার্চ : ভারত বনাম আয়ারল্যান্ড, হ্যামিল্টন (দিবারাত্রি)
১১ মার্চ : শ্রীলংকা বনাম বাছাইপর্বের ৩য় দল, হোবার্ট (দিবারাত্রি)
১২ মার্চ : দক্ষিণ আফ্রিকা বনাম বাছাইপর্বের ৪র্থ দল, ওয়েলিংটন (দিবারাত্রি)
১৩ মার্চ : বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড, হ্যামিল্টন (দিবারাত্রি)
১৩ মার্চ : ইংল্যান্ড বনাম বাছাইপর্বের ২য় দল, সিডনি (দিবারাত্রি)
১৪ মার্চ : ভারত বনাম জিম্বাবুয়ে, অকল্যান্ড (দিবারাত্রি)
১৪ মার্চ : অস্ট্রেলিয়া বনাম বাছাইপর্বের ৩য় দল, হোবার্ট (দিবারাত্রি)
১৫ মার্চ : ওয়েস্ট ইন্ডিজ বনাম বাছাইপর্বের ৪র্থ দল, নেপিয়ার
১৫ মার্চ : পাকিস্তান বনাম আয়ারল্যান্ড, এডিলেড (দিবারাত্রি)
১৮ মার্চ : ১ম কোয়ার্টার ফাইনাল, এ১ বনাম বি৪, সিডনি (দিবারাত্রি)
১৯ মার্চ : ২য় কোয়ার্টার ফাইনাল, এ২ বনাম বি৩, মেলবোর্ন (দিবারাত্রি)
২০ মার্চ : ৩য় কোয়ার্টার ফাইনাল, এ৩ বনাম বি২, এডিলেড (দিবারাত্রি)
২১ মার্চ : ৪র্থ কোয়ার্টার ফাইনাল, এ৪ বনাম বি১, ওয়েলিংটন (দিবারাত্রি)
২৪ মার্চ : প্রথম সেমিফাইনাল, অকল্যান্ড (দিবারাত্রি)
২৫ মার্চ : দ্বিতীয় সেমিফাইনাল, সিডনি (দিবারাত্রি)
২৯ মার্চ : ফাইনাল, মেলবোর্ন (দিবারাত্রি)