রিকি পন্টিংয়ের পর এবার শাহিদ আফ্রিদী। বিশ্বের সেরা ক্রিকেটার কে এই বিতর্কে পরিসংখ্যানের চেয়ে একটু অন্য পথে হাঁটলেন শাহিদ আফ্রিদী। শচিন টেন্ডুলকার, রিকি পন্টিংয়ের চেয়ে ব্রায়ান লারাকে এগিয়ে রাখলেন আফ্রিদী। পাকিস্তানের জনপ্রিয় এই অলরাউন্ডার বলেছেন, “আমার ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে সবচেয়ে সেরা ব্যাটসম্যান হলেন ব্রায়ান লারা। ব্যক্তিগতভাবে আমি লারাকে বাকি দুই কিংবদন্তি সচিন, পন্টিংয়ের চেয়ে এগিয়ে রাখি।” একজন বোলার হিসাবে আমাকে যদি বলা হয় কাকে বল করা সবচেয়ে কঠিন। তাহলে আমি বলব ক্রিকেটের যে কোনো ফর্ম্যাটেই লারাকে বল করা সবচেয়ে কঠিন। কারণ ওর যে কোনো বলের জবাব জানা আছে, যে কোনো বলকেও বাউন্ডারিতে পাঠানোর ক্ষমতা রাখে। স্পিনারদের বিরুদ্ধে তো ওর ব্যাটিংটা আমায় মুগ্ধ করত। আমি সত্যি ওর ব্যাটিং দেখতে উপভোগ করতাম। একটা সময় আফ্রিদীর এমনো হতো যে লারার চোখ বেঁধে দিলেও ও অনায়াসে খেলে দেবে। তার দেখা সেরা বোলার কে? আফ্রিদী এক্ষেত্রে দুই জনের নাম নিয়েছেন। বুম বুম আফ্রিদি বলেছেন, অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাকগ্রা ও তার নিজের দেশের মহম্মদ আসিফ।