এক ম্যাচ হাতে রেখে অ্যাশেজ সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। টানা দুই ম্যাচ জয়ের পর তৃতীয় ম্যাচটি অস্ট্রেলিয়া ড্র করলেও চতুর্থ টেস্টে আবারো জয় পায়ashes_pics1_resize_web ইংল্যান্ড। শেষ ও পঞ্চম টেস্ট ম্যাচটি জয় করে ইংল্যান্ডকে ধবলধোলাই করার ইচ্ছে পোষণ করেছেন ইংলিশ অধিনায়ক কুক। তিনি একা নন গোটা ইংলিশ দলই হোয়াইটওয়াশ করার আগ্রহ প্রকাশ করেছেন।  অতৃপ্ত অ্যালিস্টার কুক জানান, সিরিজ নিশ্চিত হওয়ার পরও ২১ তারিখ থেকে ওভালে অনুষ্ঠিত পঞ্চম এবং শেষ টেস্টে সফরকারী অস্ট্রেলিয়াকে কোনোরূপ ছাড় দেয়া হবে না। এখন ৪-০ ব্যবধানে সিরিজ জিততে চাইছি।’  অ্যাশেজ জয় নিশ্চিত করার পর কুক জানিয়েছেন, ‘এক সেশনে ৯টি উইকেটের পতন, দশর্কদের নার্ভাসনেস নিয়ে শুরু করা দিনটাকে করে তোলে উত্তেজনাপূর্ণ। এটা অসাধারণ একটা মুহূর্ত। আমরা আরো সামনে এগোতে চাই এবং ওভালেও এটার পুনরাবৃত্তি ঘটাতে চাই।’ নিজেদের ক্রিকেট ইতিহাসে এর আগে কখনোই ৪-০ ব্যবধানে অ্যাশেজ জিততে পারেনি ইংল্যান্ড। এখন সেই অপূর্ণতাকে পূর্ণতায় রূপ দেয়ার সুবর্ণ সুযোগ কুক, বেল আর পিটারসেনদের সামনে।  দলের পেসার ব্রডের প্রশংসা করে কুক বলেন, ‘ ব্রডের স্পেলটা অসাধারণ ছিল তা ভাষায় প্রকাশ করা যাবে না। চমৎকার বোলিং করেছে সে। একজন অধিনায়ক হিসেবে আমি জানি, এই সেশনটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। যদি ওই সেশনটা হারিয়ে ফেলতাম, তবে অনেক ভুগতে হতো আমাদের। ব্রড এবং সবাই তা জানত। এরপর ব্রড চার্জ করতে শুরু করল। যখন সবকিছু ঠিকমতো হচ্ছিল, তখন ব্রডের ৮০ মাইলের অধিক গতির নিয়ন্ত্রিত বোলিংয়ের মোকাবেলা করাটা ছিল এক কথায় অসাধ্য।’