বকেয়া বেতন ভাতা এবং বেতন ভাতার পরিমান নিয়ে বেশ কয়েক মাস ধরেই জিম্বাবুয়ে ক্রিকেটে অস্থিরতা বিরাজ করছিল। শুক্রবার সেই অস্থি
রতা ক্ষোভে পরিণত হয়। ক্ষোভের থেকে অনুশীলন বর্জন সহ আসন্ন পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল খেলোয়াড়রা। তবে শেষ পর্যন্ত বোর্ডের সাথে সমঝোতায় পৌছে মাঠে ফিরে এসেছে খেলোয়াড়রা। শনিবার হারারে মাঠে অনুশীলন করেছে টেইলর-মাসাকাদজারা। ক্রিকইনফোর সূত্রে জানা গেছে, শনিবার বেতন-ভাতা নিয়ে বোর্ড ও খেলোয়াড়দের মধ্যে চুক্তিপত্রে স্বাক্ষর হয়েছে। দুদিনের আলাপ আলোচনা শেষে জিম্বাবুয়ে ক্রিকেটের সঙ্গে ঐকমত্যে পৌঁছেছে খেলোয়াড়রা। জুলাই মাসের বকেয়া বেতন পরিশোধের নিশ্চয়তা দিয়েছে বোর্ড। এখন থেকে ক্রিকেটারদের ম্যাচ ফিও দেওয়ার কথা বললেন তিনি। খেলোয়াড়রা টেস্ট ম্যাচ প্রতি ৫ হাজার, ওয়ানডে প্রতি ৩ হাজার ও টি-টোয়েন্টি প্রতি দেড় হাজার ইউএস ডলারের দাবি জানিয়েছে।