283px-Bangladesh_Cricket_Cap_Insignia.svgবিসিবি নির্বাচনে কাউন্সিলরশিপ জমা দেয়ার শেষ দিনে ১৭৪ কাউন্সিলরের মধ্যে ১৫০ জনের নাম পড়েছে বিসিবিতে। মঙ্গলবার রাত ১২ টা পর্যন্ত প্রায় এসব নাম জমা পড়ে। এ বিষয়ে বিসিবি সভাপতির ব্যক্তিগত সহকারী তাওহীদ মাহমুদ সাংবাদিকদের বলেন,‘চিঠি রাত ১০টা পর্যন্ত নেওয়া হবে। তবে নির্দিষ্ট সংখ্যা জানাতে পারছি না। আপনাদের বিসিবি থেকেই আজকের মধ্যে অফিসিয়ালি জানানো হবে। তবে কাউন্সিলরের নাম পাঠানোর সময়ও বাড়াবে না বিসিবি।’ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচনের জন্য জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক আকরাম খান ও নাইমুর রহমান দুর্জয় কাউন্সিলর হয়েছেন। চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে কাউন্সলরশিপ জমা দিয়েছেন (বর্তমান জাতীয় দলের প্রধান নির্বাচক) সাবেক অধিনায়ক আকরাম খান। এছাড়া মানিকগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা থেকে কাউন্সিলরশিপ জমা দিয়েছেন বিসিবির বর্তমান ক্রিকেট কমিটির প্রধান নাইমুর রহমান দু্র্জয়। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপন ঢাকা আবাহনী থেকে কাউন্সিলর হয়েছেন। আবাহনীর অপর কাউন্সিলর শায়ান এফ রহমান। ঢাকা মোহামেডানের কাউন্সিলর হয়েছেন লোকমান হোসেন ভুঁইয়া ও মাহবুব আনামকে বিসিবির বর্তমান অ্যাডহক কমিটির সদস্য করেছে। অপরদিকে বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীর বারিধারায় নিজের ক্লাব ড্যাজলার্স থেকে কাউন্সিলরশিপ জমা দেয়ার কথা রয়েছে।