আগামী সপ্তাহ থেকেই আবারো মাঠে নেমে পড়বেন ক্রিকেটারা। ৬০ ক্রিকেটারকে নিয়ে আয়োজন হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগ (বিসিএল)। শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে খেলার আগে বিসিএল দিয়ে লংগার ভার্সনের অনুশীলন সারতে চান ক্রিকেটাররা। জাতীয় দলের অধিনায়ক মুশফিকুর  রহিমের কন্ঠে একই সুmushfiqর।গত মঙ্গলবার মিরপুরে টাইগার দলপতি মুশফিকুর রহিম বলেন,‘অনেকদিন আমর লংগার ভার্শন খেলিনা। বিসিএলে সেরা চারদল অংশ নিবে। জাতীয় লিগের থেকে প্রতিদ্বন্দ্বিতা পূর্ণ ক্রিকেট বিসিএল। শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে বেশ ভালো প্রস্তুতি নিতে হবে। ক্রিকেটারদের জন্য এটা একটি ভালো সুযোগ। যারা রান ও উইকেট নিতে পারে তাদের জন্য এই টুর্নামেন্টা বড় একটি সুযোগ।’  মুশফিক আরও বলেন,‘ বিগত ম্যাচগুলোতে আমাদের টপঅর্ডাররা ভালো করতে পারেনি। সেখানে আমাদের কাজ করতে হবে। এছাড়া পেস বোলিং নিয়েও কাজ করতে হবে। দুটি ম্যাচ খেলার সুযোগ পেলেও আমাদের অনেক পরিশ্রম করতে হবে।’  ইনজুরির কারণে বিজয় দিবস টি-২০ ম্যাচের শেষ দুটি ম্যাচ খেলতে পারেনি মুশফিকুর রহিম। দুই সপ্তাহ বিশ্রাম শেষে মাঠে নেমেছেন তিনি। ব্যাটিং অনুশীলনও করেছেন। নিজের ফিটনেস নিয়ে মুশফিক বলেন,‘ট্রিটমেন্ট খুব ভালো হয়েছে। দেবাশীষ স্যারের সাথে কাজ করে দশদিনের মধ্যে সুস্থ হয়ে গিয়েছি। তার পরার্মর্শে ৫/৬ দিন আগে রানিং শুরু করেছি। শেষ চারদিন ধরে সাইক্লিং করছি।’  এদিকে এশিয়া কাপে আফগানিস্তানের অন্তর্ভূক্তি নিয়ে মুশফিক বলেন,‘আফগানিস্তান অংশগ্রহণ করায় আমাদের ভালো হয়েছে। কারন টি-২০ বিশ্বকাপে তাদের সঙ্গেই আমাদের প্রথম ম্যাচটি খেলতে হবে। বিশ্বকাপের আগে আমরা কম্পিটিটিভ ম্যাচ খেলার সুযোগ পাবো। আমার যদি ভালো খেলি তাদের  আত্নবিশ্বাসটা কমে যাবে। এছাড়া আমাদের বিপিএলে ওদের অনেক ক্রিকেটার খেলেছেন যাদের খেলা সম্পর্কে আমাদের আইডিয়া হয়েছে। পরবর্তীতে এটা কাজে লাগবে।’