‘চার-ছক্কা হই হই; বল t2oগড়াইয়া গেল কই’- এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংয়ের একটি লাইন।হাতে গুণে আর দুদিন বাকি শর্ট ফরম্যাটের টি-টোয়েন্টি বিশ্বকাপের। আর বিশ্বকাপের থিম সং আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় আজ বৃহস্পতিবার। টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে ক্রিকেট বোর্ড আয়োজিত ‘বিসিবি সেলিব্রেশন কনসার্টে’র শেষ প্রান্তে নেচে গেয়ে বিশ্বকাপের থিম সং প্রকাশ করা হয়।যদিও এর আগে্ সবার হাতে হাতে গানটি পৌছে যায়। তবে আজই প্রথমবারের মতো থিম সং টি-টোয়েন্টি ক্রিকেটের আয়োজনে গাওয়া হয়।এর আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এরপর কনসার্টের মূল আকর্ষণ এ আর রহমান ও অ্যাকন স্টেডিয়ামের দর্শকদের মাতিয়ে রাখেন। সন্ধ্যা সাড়ে সাতটার কিছু পর স্টেজে আসেন উপমহাদেশের  প্রখ্যাত  সংগীত  শিল্পী  এ  আর  রহমান ১৩০ জনের মতো সহশিল্পী নিয়ে আড়াই ঘন্টা পারফর্ম করেন তিনি। ।অস্কার পাওয়া এই পরিচালকের সাথে স্টেজে গান করেন উদিত নারায়ণ,  জাভেদ আলি,  নীতি মোহন,  শ্বেতা পণ্ডিত, শিবমণি,  হরদীপ কৌর।রাত সাড়ে দশটার পর স্টেজে উঠেন যুক্তরাষ্ট্রের হিপহপ গায়ক অ্যাকন। ডিজে বিনিকে সাথে নিয়ে ৮টি গান গান অ্যাকন।অতিথী দুই শিল্পী ছাড়াও দর্শকদের মাতিয়ে রাখেন কুমার বিশ্বজিৎ, সাবিনা ইয়াসমিন, মমতাজ, রুনা লায়লা, অর্ণব এন্ড ফ্রেন্ডস, সোলস ও এল আর বি।সবশেষে আতশবাজির বর্ণিল আলোয় টি-টোয়েন্টি বিশ্বকাপকে স্বাগত জানিয়ে কনসার্টের ইতি টানা হয়/