চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে পিএসজি মুখোমুখি হয় ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে। এই ম্যাচে খেলা হয়নি ইনজুরিতে আক্রান্ত ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ড নেইমারের। শুধু নেইমার নয় ঊরুর চোটের কারণে খেলতে পারেনি আরেক তারকা ফরোয়ার্ড এদিনসন কাভানিও। তারপরও ওল্ড ট্র্যাফোর্ডে ইউনাইটেডের বিপক্ষে ২-০ গোলের ব্যাবধানে জয়লাভ করে পিএসজি।

এই কারণে ব্রাজিলের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কাফু মনে করেন নেইমারকে ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পৌঁছাতে পারে পিএসজি। এই প্রসঙ্গে তিনি বলেন, “দলের সেরা তারকা থাক বা না থাক, চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে যে ১৬টা দল লড়াই করছে, তাদের প্রত্যেকের শিরোপা জয়ের সম্ভাবনা আছে।”

“অবশ্যই পিএসজি নেইমারের অভাব বোধ করবে। কিন্তু আপনি যদি প্রতিপক্ষের মাঠে পিএসজির প্রথম ম্যাচটা দেখেন, যে অর্জন তারা করল, তাতে আপনি পিএসজির ফাইনালে পৌঁছানোর একটা সম্ভাবনা দেখবেন।”